ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
থেমে থেমে জ্বর আসছে করোনা আক্রান্ত রিজভীর
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 20 March, 2021, 4:13 PM

থেমে থেমে জ্বর আসছে করোনা আক্রান্ত রিজভীর

থেমে থেমে জ্বর আসছে করোনা আক্রান্ত রিজভীর

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জ্বর এখনো কমেনি। স্বাভাবিকভাবে খাবারও খেতে পারছেন না তিনি। আজ শনিবার সকালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে দেখতে যান। সেখান থেকে বের হয়ে তিনি বলেন, ‘রিজভীর জ্বর কমেনি, থেমে থেমে জ্বর আসছে। ফুসফুসেও সামান্য ইনফেকশন রয়েছে, কাশিও আছে। তিনি স্বাভাবিকভাবে খাবার খেতে পারছেন না।’

গত বুধবার রাতে রিজভীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। পরদিন বৃহস্পতিবার তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, বিএনপির দপ্তরে দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভী অসুস্থ হওয়ার পর তার দায়িত্ব পালন করছেন দলটির সাংগঠনিক সম্পাদক এমরান সালে প্রিন্স। এর আগেও রিজভীর অসুস্থতা বা অনুপস্থিতিতে তিনি এই দায়িত্ব পালন করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status