ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
অক্সফোর্ডের ভ্যাকসিন ঝুঁকিমুক্ত: ডব্লিউএইচও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 March, 2021, 4:58 PM

অক্সফোর্ডের ভ্যাকসিন ঝুঁকিমুক্ত: ডব্লিউএইচও

অক্সফোর্ডের ভ্যাকসিন ঝুঁকিমুক্ত: ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা নিরাপত্তা বিষয়ক বৈশ্বিক উপদেষ্টা কমিটি বলেছে, যুক্তরাজ্য-সুইডিশ অস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ভ্যাকসিন ঝুঁকিমুক্ত।

শুক্রবার প্রকাশিত কমিটির এক বিবৃতিতে বলা হয়, অস্ট্রাজেনেকা কোভিড-১৯ ভ্যাকসিন (কোভিশিল্ডসহ) ঝুঁকিমুক্ত এবং করোনাভাইরাস মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখতে দেখা যাচ্ছে।

বিশ্বব্যাপী করোনা সংক্রমণ প্রতিরোধে এবং মৃত্যু হ্রাসে এ ভ্যাকসিন অত্যন্ত কার্যকরী তারা জানিয়েছে।—খবর তাসের

ইউরোপ, ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে অস্ট্রাজেনেকা ভ্যাকসিনের নিরাপত্তা বিষয়ে পাওয়া তথ্য কমিটি গুরুত্বসহকারে পর্যালোচনা করেছে।

প্রাপ্ত তথ্যের বৈজ্ঞানিক পর্যালোচনার ভিত্তিতে কমিটি জানিয়েছে, উপাত্ত অনুযায়ী এ টিকার ব্যবহারে সার্বিকভাবে রক্তচাপ বৃদ্ধির কোন প্রমাণ পাওয়া যায়নি।

কমিটি বিশ্বের সব দেশকে কোভিড-১৯ ভ্যাকসিনগুলোর নিরাপত্তা পর্যবেক্ষণ অব্যাহত রাখার পরামর্শ দিয়েছে।

এ কমিটি ভ্যাকসিনটির ব্যাপারে আরও তদন্ত এবং এ ভ্যাকসিন গ্রহণ করা ব্যক্তিদের শারীরিক নেতিবাচক প্রভাব পর্যবেক্ষণের ব্যাপারে ইউরোপীয় মেডিসিন এজেন্সির বিভিন্ন পরিকল্পনার সঙ্গে ঐক্যমত পোষণ করেছে।

এর আগে বিশ্বের অনেক দেশ টিকা গ্রহণের পর রোগীর প্রধান রক্তনালীতে রক্তচাপ বেড়ে যাওয়ার খবরে অস্ট্রাজেনেকার ভ্যাকসিন ব্যবহার স্থগিত করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status