ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘ইট্টু মদ খাইছি, তাই বলে থানায় আসতি পারবো না’
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 10 March, 2021, 1:28 PM

‘ইট্টু মদ খাইছি, তাই বলে থানায় আসতি পারবো না’

‘ইট্টু মদ খাইছি, তাই বলে থানায় আসতি পারবো না’

নিজে মাদক সেবন করে আরেক মাদকসেবীর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে এসেছিলেন আসাদুজ্জামান অভি নামে এক ব্যক্তি। পুলিশ উল্টো তাকেই আটক করেছে। অভি যশোর শহরতলীর বিরামপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) আবু হেনা মিলন বলেন, ‘মঙ্গলবার রাত ১০টার দিকে অভি নামের এক ব্যক্তি যশোর রেলস্টেশন সুইপার কলোনি থেকে মদ খেয়ে মদ্যপ অবস্থায় থানায় এসে আরেক মাতালের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছিল। তার সমস্ত শরীর থেকে চোলাই মদের দুর্গন্ধ আসছিল। মাদক সেবন করে থানায় এসে পরিবেশ নষ্ট করায় তা আইনের আমলে পড়ে। এ কারণে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হচ্ছে’।
আটক অভি বলেন, ‘ইট্টু মদ খাইছি, তা বলে থানায় আসতি পারবো না। পুলিশ খারাপ। একজনের বিরুদ্ধে অভিযোগ করলাম, আর পুলিশ আমারেই আটক করলো’।

সম্পাদনা: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status