ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
স্বপ্ন পূরণ হল শ্রীপুরবাসীর
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Saturday, 6 March, 2021, 12:22 PM

স্বপ্ন পূরণ হল শ্রীপুরবাসীর

স্বপ্ন পূরণ হল শ্রীপুরবাসীর

রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে সাড়ে ৭ কিলোমিটার পাকা রাস্তা। গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় রাস্তাটি সংস্কার কাজ বাস্তবায়ন করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। মোহনগঞ্জ থেকে শ্রীপুর হয়ে বাগমারা থানার মোড় পর্যন্ত রাস্তাটি সংস্কার কাজ সম্পন্ন করা হল।  

বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় ১০ বছর পর চলাচল অনুপযোগী জরাজীর্ণ রাস্তাটি সংস্কার কাজ শুরু হয়। করোনার কারনে দীর্ঘদিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার সন্ধ্যায় রাস্তাটির সংস্কার কাজ শেষ করা হয়েছে।

সঠিক এবং সুন্দর ভাবে রাস্তার কাজ সম্পন্ন করতে প্রতিনিয়ত রাস্তাটি সরেজমিন পরিদর্শন করেন উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন।

রাস্তাটির সংস্কার কাজ শেষ হওয়ায় জনদূর্ভোগের হাত থেকে রক্ষা পেয়েছে স্থানীয় লোকজন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছিল রাস্তাটি। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এমপি এনামুল হকের প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রভাষক জিল্লুর রহমান, ঠিকাদার হাফিজুর রহমান প্রমুখ। খাঁন কনস্ট্রাশন এবং মোহনা এন্টার প্রাইজ নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তার সংস্কার কাজ করেন।

শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান বলেন, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রচেষ্টা এবং দিক নির্দেশনায় জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটির সংস্কার কাজ সুসম্পন্ন হয়েছে। ইউনিয়নবাসীর দীর্ঘ দিনের স্বপ্নপূরণ হল রাস্তাটির সংস্কার কাজের মধ্যে দিয়ে।

তিনি আরো বলেন, শ্রীপুর ইউনিয়নের অবশিষ্ট যে কাজ কয়েছে সেটাই দ্রুত সম্পন্ন করা আশ্বাস প্রদান করেছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। অন্যদিকে অবহেলিত শ্রীপুর ইউনিয়নবাসীকে আলোর পথে ফেরাতে কাজ করে যাচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এমপি এনামুল হকের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান। সর্বদায় তিনি এলাকাবাসীর সেবায় এবং উন্নয়নে কাজ করে চলেছেন।  


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status