ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
চলন্ত বাসে কলেজছাত্রীকে নিপীড়ন, হেলপার আটক
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 February, 2021, 5:15 PM

চলন্ত বাসে কলেজছাত্রীকে নিপীড়ন, হেলপার আটক

চলন্ত বাসে কলেজছাত্রীকে নিপীড়ন, হেলপার আটক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি এলাকায় চলন্তবাসে এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চালকের সহকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন যাত্রীরা। রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

আটকের নাম ইব্রাহিম খলিল (৩৫)। তিনি নরসিংদীর বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ।

তিনি জানান, রোববার লাকি পরিবহনের একটি বাস আজমিরীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। বাসটি হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের ইমামবাড়ি এলাকায় পৌছলে ইব্রাহিম বৃন্দাবন সরকারি কলেজের এক ছাত্রীকে যৌন নিপীড়ন করে। তাৎক্ষণিক গাড়িটির যাত্রীরা তাকে আটক করে নবীগঞ্জ থানায় সোপর্দ করে।

সম্পাদনায়: মোহনা আজিজ  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status