ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দর্শক আমাকে ভালোবাসতে বাধ্য নন: জাহ্নবী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 February, 2021, 4:40 PM

দর্শক আমাকে ভালোবাসতে বাধ্য নন: জাহ্নবী

দর্শক আমাকে ভালোবাসতে বাধ্য নন: জাহ্নবী

কেরিয়ার শুরু করেছিলেন ২০১৮ সালে। ইতিমধ্যেই ঝুলিতে ৩টি ছবি। কখনো ‘দুর্বল’ অভিনয়, কখনো ‘তারকা-সন্তান’ তকমার কারণে মিম-ট্রলডের খোরাক হয়েছেন। তবে এ সব কিছুই গা সওয়া হয়ে গিয়েছে শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুরের। এ ধরনের নিন্দা-সমালোচনাকে নিজের কাজের অংশ হিসেবে ধরে নিয়েছেন তিনি। কিন্তু সব কিছু কাটিয়ে দর্শকদের ‘মন জয়’ করবেন বলে ঠিক করেছেন তিনি।

কঠোর পরিশ্রম তাকে দর্শকের ভালোবাসা এনে দেবে বলে বিশ্বাস জাহ্নবীর। অভিনেত্রী মনে করেন, বলিউডে কাজ করার সিদ্ধান্ত যখন তিনি নিয়েছিলেন, তখনই নিজেকে দর্শকদের কাছে সঁপে দিয়েছিলেন। কিন্তু দর্শক তাকে ভালোবাসতে বাধ্য নন। তাই তাদের ভালোবাসা পাওয়ার জন্য কাজ করতে চান জাহ্নবী।

তার কথায়, এতে কোনো আত্মকরুণা বা লজ্জা নেই। সকলের মন জেতার জন্য আমাকে কাজ করে যেতে হবে। দর্শকরা আমাকে ভালোবাসতে বাধ্য নন। খুব কম ক্ষেত্রেই একজন মানুষ সকলের মন জয় করতে পারে। তবে আমি সে রকমই কিছু করে দেখানোর আকাঙ্ক্ষা রাখি। সেই জায়গায় পৌঁছানোর জন্য আমি কঠোর পরিশ্রম করছি। আশা করি আমি সফল হবো।

জাহ্নবীকে এবার দেখা যাবে ‘রুহি’ ছবিতে। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করবেন রাজকুমার রাও এবং বরুণ শর্মা। এই প্রথম ‘হরর-কমেডি’ ঘরানায় পদার্পণ জাহ্নবীর। আগামী ১১ মার্চ মুক্তি পাবে ‘রুহি’।
 
সম্পাদনায়: মোহনা আজিজ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status