ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
আবার কর্মসূচি দেবো, মাঠ ছাড়বো না: শ্যামল
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 February, 2021, 4:28 PM

আবার কর্মসূচি দেবো, মাঠ ছাড়বো না: শ্যামল

আবার কর্মসূচি দেবো, মাঠ ছাড়বো না: শ্যামল

ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেছেন, জনগণ স্বাধীনতার স্বাদ পাচ্ছে না। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে আমরা আবার কর্মসূচি দেবো। মাঠ ছাড়বো না।রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এসব কথা বলেন।

ইকবাল হোসেন শ্যামল বলেন, সভা সমাবেশ করা আমাদের সাংবিধানিক অধিকার। একদিকে সরকার ঢাকঢোল পিঠিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে, অন্যদিকে আমাদের সাংবিধানিক অধিকার হরণ করছে। গণতন্ত্র হত্যা করছে। এটা হাস্যকর।

প্রেসক্লাবের সামনে ছাত্রদলের সমাবেশে পুলিশের মারধরে নিজেদের ৪৯ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, পুলিশের মারধরে আহত ৪৯ নেতাকর্মীর আমরা চিকিৎসা করিয়েছি। এর মধ্যে ১৫ জন গুরুতর আহত। এছাড়া লাঠিচার্জের ফলে আরও অনেকে আহত হয়েছেন।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status