ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
আইসিএমএবি কর্পোরেট সিলভার অ্যাওয়ার্ড বিজয়ী হলো ম্যারিকো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 27 February, 2021, 6:11 PM
সর্বশেষ আপডেট: Saturday, 27 February, 2021, 6:15 PM

আইসিএমএবি কর্পোরেট সিলভার অ্যাওয়ার্ড বিজয়ী হলো ম্যারিকো

আইসিএমএবি কর্পোরেট সিলভার অ্যাওয়ার্ড বিজয়ী হলো ম্যারিকো

উৎপাদনকারী বহুজাতিক প্রতিষ্ঠান বিভাগে পুরষ্কারলাভ করলো বিখ্যাত ও বৃহত্তর এই এফএমসিজি প্রতিষ্ঠানটি। আইসিএমএবি কর্তৃক আয়োজিত আইসিএমএবি সেরা কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৯-এ সিলভার অ্যাওয়ার্ড বিজয়ী হলো ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।
 
দেশের বিখ্যাত এফএমসিজি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উৎপাদনকারী বহুজাতিক প্রতিষ্ঠান বিভাগে পুরষ্কার হাতে তুলে নেয় প্রতিষ্ঠানটি।

বিজয়ীদের সম্মানে আয়োজিত একটি অনুষ্ঠানে, অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, এমপি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর হাতে পুরষ্কার তুলে দেন। ম্যারিকো বাংলাদেশ-এর পক্ষ থেকে পুরষ্কার গ্রহন করেন চীফ ফাইন্যান্সিয়াল অফিসার ইলিয়াস আহমেদ এবং ম্যানুফ্যাকচারিং ডিরেক্টর মো: সাইফুল আলম। গত ২৫ ফেব্রুয়ারি ২০২১ (বৃহস্পতিবার) তারিখে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত হয় অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম; বাণিজ্য সচিব ডা. মো: জাফর উদ্দিন; এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম এবং  সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্টস (এসএএফএ)-এর প্রেসিডেন্ট এ.কে.এম দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর ডিরেক্টর আশীষ গোপাল বলেন, “স্বনামধন্য আইসিএমএবি কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জন করে আমরা সত্যিই গর্বিত। আমরা ম্যারিকো, বিশ্বাস করি যে স্বচ্ছতা এবং সঠিক সুপরিচালনাই হলো ব্যবসায়ের ধারাবাহিক ও টেকসই উন্নতির মূল চাবিকাঠি।”

নীলসন-এর ক্যাম্পাস ট্র‍্যাক সার্ভে ২০২০ থেকে জানা যায়, এই অর্জনের পূর্বে দেশের পেশাগত প্রতিটির খাতের মধ্যে ছিল অষ্টম এবং সেরা এমপ্লয়ার অব চয়েস-এ তৃতীয় স্থানে ছিল ম্যারিকো বাংলাদেশ। এছাড়াও বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটি এবং আইপিডিসি ও দ্যা ডেইলি স্টার কর্তৃক আয়োজিত সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ‘সেরা প্রতিষ্ঠান’-এর খেতাবও অর্জন করে প্রতিষ্ঠানটি। জানুয়ারি ২০২১-এ আয়োজিত সপ্তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডস ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০১৯-এর বিজয়ী হওয়ার গৌরবও অর্জন করেছে প্রতিষ্ঠানটি। দেশের সেরা তিন এফএমসিজি বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্থান করে নিয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। পাশাপাশি কোকোনাট অয়েল এবং ভ্যালু-অ্যাডেড হেয়ার অয়েল (ভাহো) বিভাগে শীর্ষ স্থানে নির্বাচিত হয় প্রতিষ্ঠানটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status