ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
করোনায় মৃত্যু ৫ লাখ ভয়াবহ মাইলফলক: বাইডেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 1:04 PM

করোনায় মৃত্যু ৫ লাখ ভয়াবহ মাইলফলক: বাইডেন

করোনায় মৃত্যু ৫ লাখ ভয়াবহ মাইলফলক: বাইডেন

করোনাভাইরাসে আমেরিকায় মৃত্যু ৫ লাখ ছাড়িয়েছে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এই মাইলফলককে ভয়াবহ এবং হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, জাতি হিসাবে আমরা এই নিষ্ঠুর ভাগ্যকে মেনে নিতে পারি না। মহামারির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করছি আমরা। তাই দুঃখে অসাড় হওয়াকে রুখে দিতে হবে।

এদিকে, করোনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি জ্বালানো হয় হোয়াইট হাউজে। বাইডেনের বক্তব্যের পরই প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট এবং সেখানে উপস্থিত অন্যান্য ব্যক্তিরা নীরবতা পালন করেন। শোকপালনে আগামী ৫ দিন আমেরিকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন বাইডেন।

প্রসঙ্গত, করোনায় মোট আক্রান্ত এবং মোট মৃত্যুর দিক দিয়ে বিশ্বের সব দেশকে পিছনে ফেলেছে আমেরিকা। জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ২৪ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ মারা গেছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এনবিসি নিউজ বলছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মারা যাওয়া মোট মানুষের মধ্যে এক-পঞ্চমাংশের বেশি মানুষ মারা গেছে কেবল যুক্তরাষ্ট্রে।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status