ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
৬৫ মামলায় স্ত্রীর কাছে ৫৪ স্বামী, কারাদণ্ড ১১
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 22 February, 2021, 5:11 PM

৬৫ মামলায় স্ত্রীর কাছে ৫৪ স্বামী, কারাদণ্ড ১১

৬৫ মামলায় স্ত্রীর কাছে ৫৪ স্বামী, কারাদণ্ড ১১

সুনামগঞ্জে ৬৫টি নারী নির্যাতন মামলায় ১১ জন স্বামীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া সংসার করতে সম্মত হওয়ায় ৫৪ জন স্বামীকে স্ত্রী-সন্তানের কাছে পাঠানো হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এসব মামলার রায় দেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জাকির হোসেন।

আদালত সূত্র জানায়, নারী নির্যাতনসহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার ৬৫ জন নারী তাদের স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন। দীর্ঘদিন ধরে এসব মামলার বিচারকাজ চলছিলো। নির্যাতনের শিকার নারীরা তাদের সন্তানদের নিয়ে অর্ধাহারে অনাহারে অন্যত্র আশ্রয় নিয়ে অনিশ্চিত এক জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। অনিশ্চিত জীবন থেকে ৫৪ জন স্ত্রীকে স্বামীর কাছে আর সন্তানদের তাদের বাবার পারিবারিক বলয়ে আবদ্ধ করে ব্যতিক্রমী রায় দিলেন বিচারক।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট নান্টু রায় বলেন, আদালত পৃথক ৬৫টি মামলার রায় দিয়েছেন। এর মধ্যে ৫৪টি মামলায় ৫৪ জন স্বামীকে আপস নিষ্পত্তি করে তাদের স্ত্রীর কাছে পাঠিয়েছেন। তবে ১১টি মামলায় ১১ জন স্বামীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

সম্পাদনায়: মোহনা আজিজ
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status