ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
বিএনপি কর্মী এখন মৎস্যজীবী লীগের আহ্বায়ক
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 22 February, 2021, 5:06 PM

বিএনপি কর্মী এখন মৎস্যজীবী লীগের আহ্বায়ক

বিএনপি কর্মী এখন মৎস্যজীবী লীগের আহ্বায়ক

যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক করা হয়েছে বিএনপি কর্মী এসএম রিপনকে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ যশোর জেলা শাখার আহ্বায়ক মো. আবু তোহা ও সদস্য সচিব মো. সেলিম রেজা স্বাক্ষরিত অভয়নগর উপজেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

এস এম রিপন নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের ধোপাদী গ্রামের মৃত আব্দুর রাজ্জাক সরদারের ছেলে।

বিএনপি নেতা ও রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা জাতীয়তাবাদী শ্রমিকদলের সদস্য সচিব রফিকুজ্জামান টুলু বলেন, এস এম রিপন ওয়ার্ড বিএনপির কর্মী ছিলেন। তবে এ ব্যাপারে এস এম রিপন রাইজিংবিডিকে বলেন, ‘বর্তমানে আমার অনেক শত্রু। তারা আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছেন।’

অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল বলেন, ‘যশোর জেলা মৎস্যজীবী লীগ আমার কাছে ভালো কমিটি চেয়েছিল। কমিটি তৈরির প্রক্রিয়া চলছে। দুঃখের বিষয় আমাকে না জানিয়ে বিএনপির নেতাকর্মীদের দিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, যা সংগঠনের গঠনতন্ত্রপরিপন্থী।’

যশোর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মো. আবু তোহা বলেন, ‘এস এম রিপন বিএনপি করেন তা আমার জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status