ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
লাকসামে কৃষি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লাকসাম প্রতিনিধি
প্রকাশ: Saturday, 20 February, 2021, 6:42 PM

লাকসামে কৃষি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লাকসামে কৃষি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

গতকাল শনিবার লাকসাম উপজেলা পরিষদ অডিটোরিয়াম  ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প ( ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ, জাপান  ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সি ( জাইকা) এর অর্থায়নে ও  উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের সার্বিক তত্বাবধানে  উত্তম কৃষি ব্যবস্থাপনায় নিরাপদ ফসল উৎপাদন কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

লাকসাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলামের সভাপতিত্বে আয়েজিত প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি ছিলেন - লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ ইউনুছ ভূঁইয়া বিশেষ অতিথি ছিলেন - উপজেলা  নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম।

প্রদান প্রশিক্ষক হিসাবে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন - খামারবাড়ি কুমিল্লা অতিরিক্ত উপ- পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ মোঃ সিরাজ উদ্দীন হোসেন তুহিন।
কৃষি সম্প্রাসারণ অফিসার ( লাকসাম) মোঃ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ( ইউজিডিপি) প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ।
খামারবাড়ি  কুমিল্লা অতিরিক্ত উপ- পরিচালক মোঃ সিরাজ উদ্দীন হোসেন তুহিন বলেন,  নিরাপদ ফসল উৎপাদানে সেক্স ফেরোমন ফাঁদ, জৈব বালাইনাশক ব্যবহার করলে কৃষক সহজেই বিষমুক্ত সবজি উৎপাদন করতে পারবে।

দিনব্যাপী প্রশিক্ষণে জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সি ( জাইকা) এর অর্থায়নে, উপজেলা পরিষদের আয়োজনে প্রশিক্ষণ বাস্তবায়ন করেন কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর লাকসাম।

প্রশিক্ষণে ৩০ জন করে দুই ব্যাচে মোট ৬০ জন কৃষক- কৃষাণী দুই ভেন্যুতে অংশ গ্রহন করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status