ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
না ফেরার দেশে হবিগঞ্জের কৃতি সন্তান বিচারপতি আব্দুল হাই
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 20 February, 2021, 4:34 PM

না ফেরার দেশে হবিগঞ্জের কৃতি সন্তান বিচারপতি আব্দুল হাই

না ফেরার দেশে হবিগঞ্জের কৃতি সন্তান বিচারপতি আব্দুল হাই

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান বিচারপতি মো. আব্দুল হাই ৭৫ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে।আজ (২০ ফেব্রুয়ারয) সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বৃহত্তর সিলেটের কৃতি সন্তান বিচারপতি মো. আব্দুল হাই বাংলাদেশ শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো ২ বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন।

তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১০ নং মিরাশী ইউনিয়নের আইতন গ্রামের জজবাড়ীতে জন্মগ্রহণ করেন। বিচারপতি মো. আব্দুল হাই ১৯৮৬ _‡থ‡ ১৯৯৪ সাল পর্যন্ত জেলা ও দায়রা জজ ছিলেন। ২০০০-২০০১ সালে আইন সচিবের দায়িত্ব পালন করেন।

সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক এই বিচারপতির দুই ছেলে বড় ছেলে মো. আরিফুল হাই রাজিব আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ও ছোট ছেলে ব্যারিস্টার ইমরানুল হাই সজিব সুপ্রিম কোর্টে প্র্যাক্টিস করছেন।

ছোট ছেলে ইমরানুল হাই সজিব জানান, জানান পিতার প্রথম জানাজা বিকাল পৌনে ৫টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা রোবার সকাল ১০ জন্মস্থান চুনারুঘাট উপজেলার সদর ঈদগাহ মাঠে এবং তৃতীয় জানাজা সাড়ে ১১টায় উপজেলার আইতন জজবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status