ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার ভিডিও ধারণ, আটক ২
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 20 February, 2021, 4:24 PM

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার ভিডিও ধারণ, আটক ২

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার ভিডিও ধারণ, আটক ২

বরগুনায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। আজ (২০ ফেব্রুয়ারি) সকালে তাদের আটক করা হয়।

এর আগে গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার জানায়, বুধবার বিকেলে ৫ম শ্রেণিতে পড়ুয়া ওই স্কুলছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা চালায় দুই কিশোর। এসময় একজন সে দৃশ্য ভিডিও ধারণ করে। একপর্যায়ে স্কুলছাত্রীটি অভিযুক্তদের হাতে কামড় দিয়ে দৌড়ে পালিয়ে আসে এবং ঘটনাটি তাদের জানায়।

পরে বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ অভিযুক্তদের আটক করে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে আমরা দুই কিশোরকে আটক করেছি। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status