ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩
সাভারে পার্কিং করা বাসে আগুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 21 September, 2026, 10:04 AM

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করা ‘সাভার পরিবহনের’ একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনের কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি এলাকায় ওই পার্কিং করা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় পার্কিং করা একটি যাত্রীবাহী বাসের অগ্নিকাণ্ডের খবর আসে। পরে সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ৩টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। আগুনে বাসের সিটের কিছু অংশ পুড়ে গেছে বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status