ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
পর্যটনকেন্দ্রে গুলি: সাবেক মন্ত্রীর ছেলের বিরুদ্ধে মামলা
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 20 February, 2021, 4:18 PM

পর্যটনকেন্দ্রে গুলি: সাবেক মন্ত্রীর ছেলের বিরুদ্ধে মামলা

পর্যটনকেন্দ্রে গুলি: সাবেক মন্ত্রীর ছেলের বিরুদ্ধে মামলা

মোহনপুর পর্যটনকেন্দ্র দখল নিতে সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে হামলা-গুলি ছোড়ার অভিযোগে আ.লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে।

এ মামলায় সাজেদুল হোসেন ওরফে দীপু চৌধুরী ছাড়াও আরো ১৮ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) মতলব উত্তরের মোহনপুর পর্যটনকেন্দ্রের ম্যানেজার মোহাম্মদ জাকির হোসেন বাদী হয়ে চাঁদপুরের অতিরিক্তি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসানের আদালতে মামলাটি করেন।

অভিযোগ আমলে নিয়ে ঘটনা তদন্ত ও আলামত উদ্ধার করে প্রতিবেদন জমা দিতে মতলব উত্তর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার অন্য আসামিরা হলেন জহিরাবাদ ইউনিয়ন আ.লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, কলাকান্দা ইউপি চেয়ারম্যান সোবহান সরকার সুভা, অপু চৌধুরী, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, আহার খালাশী, শাহীন চৌধুরী, সম্রাট গাজী, আজাদ খালাশী, কুদ্দুস, ছাত্রলীগ নেতা তামজিদ সরকার রিয়াদ, খোরশেদ চৌধুরী, লিখন সরকার, হোসেন মেম্বার, মেহেদী হাসান কাজল, মামুন শিকদার, সুমন বেপারী, ইউসুফ জেলা পরিষদের সদস্য মিনহাজ উদ্দিন খান ও আক্তার সরকার।

মামলায় অভিযোগ করা হয়েছে, পর্যটনকেন্দ্রটি দখলে নিতে কিছুদিন ধরে বাদীপক্ষকে ভয়-ভীতি ও হুমকি দিয়ে আসছেন দীপু চৌধুরী। এরই ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি আসামিরা অর্ধশত সন্ত্রাসীসহ বেআইনি শর্টগান, বন্দুক, পিস্তল, রিভলবার ইত্যাদিসহ অতর্কিত পর্যটনকেন্দ্রের সামনে হাজির হন।

এ সময় পর্যটনকেন্দ্রের মালিকসহ কয়েকজনকে হত্যার উদ্দেশে খুঁজতে থাকেন তারা। একপর্যায়ে আসামিরা গুলি ছোড়েন। শব্দ শুনে এলাকার লোকজন এগিয়ে এলে আসামিরা গুলি ছুড়তে ছুড়তে ঘটনাস্থল ত্যাগ করেন।

মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কামাল সাংবাদিকদের জানান, মোহনপুর পর্যটনকেন্দ্র থেকে ছয়টি গুলির খোসা জব্দ করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে। গুলির খোসা জব্দের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছে পুলিশ।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status