ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
মোংলায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী একুশে বইমেলা
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 20 February, 2021, 4:13 PM

মোংলায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী একুশে বইমেলা

মোংলায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী একুশে বইমেলা

বাগেরহাটের মোংলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী অমর একুশে বইমেলা। পৌর শহীদ মিনার চত্বরে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে এ বই মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।

পরে শহীদ মিনার চত্বরে নব নির্বাচিত পৌর মেয়র শেখ আ. রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বই মেলার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমন্ত্রী হাবিবুন নাহার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ পৌরসভার নব নির্বাচিত কাউন্সিলরা। বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা।

এবারের বই মেলায় বসেছে ১৮টি স্টল। মেলার প্রথম দিনেই দেখা গেছে বইপ্রেমীদের উপচেপড়া ভিড়। পৌর কর্তৃপক্ষের আয়োজনে এ বই মেলার পাশাপাশি শহীদ মিনার চত্বরে চলছে অমর একুশের নানা কর্মসূচিও

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status