ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
দক্ষিণ কোরিয়ায় ঢুকতে গিয়ে উত্তরের নাগরিক আটক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 7:46 PM

দক্ষিণ কোরিয়ায় ঢুকতে গিয়ে উত্তরের নাগরিক আটক

দক্ষিণ কোরিয়ায় ঢুকতে গিয়ে উত্তরের নাগরিক আটক

কোরীয় সীমান্তবর্তী অসামরিক অঞ্চল পেরিয়ে অবৈধভাবে দক্ষিণ কোরিয়ায় প্রবেশের সময় এক ব্যক্তিকে আটক হয়েছেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) প্রায় তিন ঘণ্টা ধরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার গতিবিধির ওপর নজর রেখে স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে তাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উত্তর কোরিয়ার নাগরিক বলে ধারণা করছে দক্ষিণের আইনশৃঙ্খলা বাহিনী।

এক বিবৃতিতে দক্ষিণ কোরিয় সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছেন, তিনি কীভাবে সীমানা পেরিয়ে দক্ষিণে ঢুকে পড়েছেন তা জানতে চেষ্টা চলছে। তিনি গুপ্তচর কিনা, তা এখনো স্পষ্ট হওয়া যায়নি।

২০২০ সালের নভেম্বরে অসামরিক অঞ্চলে পুঁতে রাখা বিপজ্জনক স্থল-মাইন এবং কাঁটাতারের বাধা ডিঙিয়ে একজন উত্তর কোরিয়ান ক্রীড়াবিদ দক্ষিণ কোরিয়ায় ঢুকে পড়েছিলেন। পরে তদন্তে দেখা যায় তিনি সীমান্তের দুর্বল সেনসর ব্যবস্থা ফাঁকি দিয়ে দক্ষিণে পাড়ি জমিয়েছিলেন।

এরপর থেকে সীমান্তে আরও কড়াকড়ি আরোপ করা হয়। এর মধ্যেই নতুন করে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দেয়ার ঘটনা ঘটল।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status