ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
হাসপাতালের বাথরুমে করোনা রোগীর সঙ্গে নার্সের শারীরিক সম্পর্ক, অতঃপর...
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 7:04 PM

হাসপাতালের বাথরুমে করোনা রোগীর সঙ্গে নার্সের শারীরিক সম্পর্ক, অতঃপরins class=

হাসপাতালের বাথরুমে করোনা রোগীর সঙ্গে নার্সের শারীরিক সম্পর্ক, অতঃপর

করোনা আক্রান্ত রোগীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগে এক নার্সকে বরখাস্ত করা হয়েছে। দুঃসাহসিক এবং উদ্ভট ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে।

সান টিভির একটি প্রতিবেদন বলা হয়েছে, জাকার্তায় করোনভাইরাসে আক্রান্ত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। যার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার সূচনায় শারীরিক সম্পর্কের ইচ্ছা প্রকাশ করেন উভয়ই। রোগীকে বাথরুম যেতে সাহায্য করেন ওই নার্স। তারপর বাথরুমের মধ্যে শারীরিক সম্পর্কের মুহূর্তে ছবিও তোলেন তারা। ঘটনার বিবরণ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

উইসমা অ্যাটলেট জরুরিকালীন হাসপাতালে চলতি মাসের শুরুর দিকে ভর্তি করা হয় ওই রোগীকে। গত শুক্রবার ঘটনাটি তার টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন ওই রোগী।

ইন্দোনেশিয়ার মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নার্স তার পিপিই কিট সরিয়ে বাথরুমের মেঝেতে শুয়ে আছে এমন ছবিও শেয়ার করেছেন ওই কোভিড আক্রান্ত ব্যক্তি।

এরপরই ওই নার্সকে খুঁজে বের করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে হাসপাতাল ও স্থানীয় পুলিশ। তারপরই বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় ওই হাসপাতাল কর্তৃপক্ষ।

ফের দুজনেরই কোভিড পরীক্ষা করা হয়। তবে নার্সের রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও রোগী এখনও হাসপাতালে আইসোলেশনে রয়েছেন।

এদিকে ইন্দোনেশীয়ার ন্যাশনাল নার্স অ্যাসোসিয়েশন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এবং তারা নার্সের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status