ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাল ডলারসহ যুবককে আটক করলো র‌্যাব
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 14 February, 2021, 2:01 PM

জাল ডলারসহ যুবককে আটক করলো র‌্যাব

জাল ডলারসহ যুবককে আটক করলো র‌্যাব

জামালপুরের অভিযান চালিয়ে জাল ডলার ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার রাতে র‌্যাব-১৪ ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এম এম সবুজ রানার নেতৃত্বে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক জিয়াউল হক দেওয়ানগঞ্জ উপজেলার কুতুবের চর গ্রামের জসিম ব্যাপারির ছেলে।

তার কাছ থেকে ৩ হাজার ৯০ ডলারের জাল মার্কিন নোট ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডলারের বাংলাদেশি টাকায় বর্তমান বাজার মূল্য ২ লাখ ৬২ হাজার ৬৫০ টাকা।

‌র‌্যাব-১৪ (সিপিসি-১) ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক (সহকারী এসপি) এম এম সবুজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর উপজেলাধীন জামালপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পার্শ্বের পানশি কনফেকশনারি দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় ডলারগুলোসহ জড়িত জিয়াউলকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status