ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভালোবাসা নিয়ে ওবায়দুল কাদেরের যে স্ট্যাটাস ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 14 February, 2021, 2:04 PM

ভালোবাসা নিয়ে ওবায়দুল কাদেরের যে স্ট্যাটাস ভাইরাল

ভালোবাসা নিয়ে ওবায়দুল কাদেরের যে স্ট্যাটাস ভাইরাল

আজ বসন্ত। আজ ভালোবাসার দিন। দিবসটি উপলক্ষ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

রোববার দুপুর সাড়ে ১২টায় নিজের ভেরিফায়েড পেজে তিনি লেখেন, ‘বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন’। এরপর মুহূর্তেই স্ট্যাটাসটি ভাইরাল হয়ে যায়।

স্ট্যাটাসটির সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজের ১৫টি হাস্যোজ্জ্বল ছবিও পোস্ট করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওবায়দুল কাদেরের স্ট্যাটাসটি ১ হাজার ৮০০ মানুষ শেয়ার করেছেন। বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন ২ হাজার ৩০০ জন।  

পোস্টটিতে সাড়ে ৫ হাজারের বেশি মানুষ ‘হা হা’ রিয়্যাক্ট দিয়েছেন। প্রায় ৫ হাজার নেটিজেন লাইক ও ৩ হাজার ২ জনের বেশি লাভ রিয়্যাক্ট  দিয়েছেন। প্রতি মুহূর্তেই বাড়ছে লাইক ও শেয়ারের সংখ্যা।
        

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status