ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পর্তুগালে আবারও বাড়ালো লকডাউন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 14 February, 2021, 1:15 PM

পর্তুগালে আবারও বাড়ালো লকডাউন

পর্তুগালে আবারও বাড়ালো লকডাউন

করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও চলমান লকডাউন ১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে পর্তুগাল। পুরো মার্চ জুড়েই লকডাউনের আভাস দিয়েছেন পর্তুগিজ প্রধানমন্ত্রী।

জনশূন্য পর্তুগালে গুরুত্বপূর্ণ জায়গাগুলো। বিভিন্ন পয়েন্টে বসার জন্য নির্ধারিত স্থানগুলোতেও নেই বসার অনুমতি। ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া লকডাউনে ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি গতি হারিয়েছে অধিকাংশ দাফতরিক কাজকর্ম। দীর্ঘায়িত হয়েছে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন কাজও।

এর মধ্যেই লকডাউন ১ মার্চ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। রয়েছে জরুরি প্রয়োজন ছাড়া সীমান্ত ব্যবহারের নিষেধাজ্ঞাও। তবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে আক্রান্তের সংখ্যা কিছুটা কমে আসলেও সবাই ভ্যাকসিনের আওতায় না আসা পর্যন্ত স্বস্তি দেখছেন না প্রবাসী বাংলাদেশিরা।

আসছে গ্রীষ্মের মধ্যেই অন্তত ৭০ ভাগ নাগরিকদের ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়ার লক্ষ্যে কাজ করছে দেশটির স্বাস্থ্য বিভাগ। তবে ভ্যাকসিন নিলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান সরকারের।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status