ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাত মিনিটে ৩ গোল খেয়ে লিভারপুলের হার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 14 February, 2021, 12:54 PM

সাত মিনিটে ৩ গোল খেয়ে লিভারপুলের হার

সাত মিনিটে ৩ গোল খেয়ে লিভারপুলের হার

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) সবশেষ মৌসুমের চ্যাম্পিয়ন লিভারপুল যেন নিজেদের হারিয়ে খুঁজছে। শনিবার লেস্টার সিটির বিপক্ষে শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছেড়েছে তারা। অলরেডরা ম্যাচটি হেরেছে ৩-১ ব্যবধানে।

লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে স্থানীয় সময় শনিবার দুপুরে খেলতে নেমেছিল লিভারপুল। ম্যাচের দশম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় তারা। জর্ডান হেন্ডারসনের লম্বা করে বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে পড়েন সালাহ। তবে ঠিকমতো শট নিতে পারেননি তিনি।

২০তম মিনিটে সালাহর শট এগিয়ে এসে ঠেকান ক্যাসপার স্মাইকেল। সাত মিনিট পর রবার্তো ফিরমিনোর শট ঠেকিয়ে জাল অক্ষত রাখেন স্বাগতিক গোলরক্ষক। ৩৬তম মিনিটে আলিসনের দৃঢ়তায় বেঁচে যায় লিভারপুল।

সালাহর গোলে ৬৭তম মিনিট এগিয়ে যায় লিভারপুল। ডি-বক্সে ফিরমিনোর দারুণ ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে স্কোর করেন মিশরীয় ফরোয়ার্ড। তবে সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। ৭৮তম মিনিটে ফ্রি কিক থেকে সমতা ফেরান ম্যাডিসন। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও শেষ পর্যন্ত ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত।

৮১তম মিনিটে ভুল করে বসেন আলিসন। প্রতিপক্ষের ক্রস ক্লিয়ার করতে ডি-বক্সের বাইরে বেরিয়ে এসে সতীর্থের সঙ্গে ধাক্কা খান তিনি। বল পেয়ে এগিয়ে ফাঁকা জালে পাঠান ভার্ডি। ৮৫তম মিনিটে ব্যবধান আরো বাড়িয়ে লেস্টারের জয় নিশ্চিত করেন বার্নস।

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে থাকা লিভারপুল এই নিয়ে টানা তিন ম্যাচে হারের তেতো স্বাদ পেল। শেষ ১০ ম্যাচে তাদের জয় মাত্র দুটি। এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে টেবিলের দুইয়ে উঠেছে লেস্টার। ২৪ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে তাদের পয়েন্ট ৪৬। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চারে আছে লিভারপুল।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status