ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 13 February, 2021, 5:43 PM

চাঁপাইনবাবগঞ্জে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়া মহল্লা থেকে আজ (১৩ ফেব্রুয়ারি) দুপুরে মো. জোনায়েদ (২৫) নামের এক ইমামের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পাঠানপাড়া ওয়াক্তিয়া মসজিদের ইমাম ও পাঠানপাড়া আদর্শ হাফেজিয়া কেরাতিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।

জোনায়েদ নওগাঁর পোড়শা উপজেলার নিতপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, সকালে খবর পেয়ে পাঠানপাড়ায় গিয়ে দেখা যায়, একটি উঁচু বেলগাছের ডালে মো. জোনায়েদের লাশ ঝুলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গাছে উঠে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। গাছটি উঁচু হওয়ায় দমকল বাহিনীর সদস্যদের সহায়তায় দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদনায়: মোহনা আজিজ
      

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status