ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মানুষের কথায় মিথিলার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করিনি : তাহসান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 8 January, 2021, 10:48 PM

মানুষের কথায় মিথিলার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করিনি : তাহসান

মানুষের কথায় মিথিলার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করিনি : তাহসান

আলোচিত তারকা দম্পতি ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী অভিনেতা তাহসান রহমান খান ও রাফিয়াথ রশিদ মিথিলা। তাদের ১১ বছরের সংসার তিন বছর আগে ভেঙে গেলেও এখনও তাদের মধ্যে বন্ধুত্ব অটুট রয়েছে বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন তাহসান।

মিথিলার সঙ্গে বন্ধুত্ব নিয়ে আনন্দবাজার পত্রিকাকে তিনি বলেন, আমি মনে করি, আমরা দু’জন আলাদা থেকেও আয়রাকে সুন্দর ভাবে বড় হওয়ার সুযোগ করে দিতে পারি। এ ছাড়াও বিচ্ছেদের তিন বছর পেরিয়ে গিয়েছে। তখন আমার জীবনের কঠিন সময় ছিল। কিন্তু আমরা কেউই বাইরের মানুষের কথায় আমাদের বন্ধুত্ব নষ্ট করিনি। তাই বোধ হয় আমাদের সম্পর্কটা এতটা সহজ।
আমাদের প্রত্যেকেরই তো কিছু দোষ-গুণ আছে। আমাদের একটা সম্পর্ক ফেল করেছে মানে এই নয় যে বন্ধুত্ব থাকবে না। আমাদের মেয়েকে আমরা দু’জনেই খুব ভালবাসি। আমার মেয়ের মায়ের নামে তাই একটি শব্দও খারাপ বলব না। আমাদের প্রতিনিয়ত যোগাযোগ আছে।

সম্পাদনায়: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status