ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ধর্ষণের পর মিস ফিলিপিন্সকে হত্যা, অভিযুক্ত ১১
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 8 January, 2021, 9:51 PM

ধর্ষণের পর মিস ফিলিপিন্সকে হত্যা, অভিযুক্ত ১১

ধর্ষণের পর মিস ফিলিপিন্সকে হত্যা, অভিযুক্ত ১১

মাকাতি সিটির হোটেলের খালি বাথটব থেকে ফিলিপিন্সের বিউটি কুইন এবং বিমানবালা ক্রিস্টিন অ্যাঞ্জেলিকা ডেসেরার মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে ২৩ বছর বয়সী ডেসেরা এবং তার বন্ধুরা নতুন বছর উদযাপন করছিলেন।

ডেসেরার মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঁকি দিচ্ছে। পুলিশের তথ্য বলছে, পার্টিতে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

ডেসেরার এক বন্ধু হোটেল রুমে অন্য পুরুষদের আমন্ত্রণ জানায়। সে একাই ছিল তাদের সঙ্গে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডেসেরাকে বাথটবে দেখতে পান তারা। তার গায়ের উপরে একটি চাদর দেওয়া ছিল। কিছুক্ষণ পর তারা দেখেন তার চেহারা বেগুনি হয়ে উঠছে। কোনো সাড়া শব্দ নেই তার। তারপর তাকে জাগানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন।

মেডিকেলের প্রথম প্রতিবেদনে বলা হয়, মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

তবে পুলিশ বলেছে, ডেসেরার বিশেষ অঙ্গে বীর্য পাওয়া গেছে। হোটেলের সিসিটিভি ক্যামেরার ভিডিও দেখে ১১ জনকে শনাক্ত করা হয়। ওই ১১ জন তার ওপর যৌন অত্যাচার চালিয়ে থাকতে পারে বলেও জানায় পুলিশ।

মাকাতি সিটির পুলিশ সুপার জানান, হোটেল রুমে তিনজন ছিলেন যারা ডেসেরার বন্ধু। তাদের গ্রেফতারে অভিযান চলছে। আটক বাকি আটজনকে আদালতের মুখোমুখি করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status