ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
যুক্তরাষ্ট্রের ওই ঘটনা গণতন্ত্রের জন্য লজ্জা: এরদোগান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 8 January, 2021, 5:41 PM

যুক্তরাষ্ট্রের ওই ঘটনা গণতন্ত্রের জন্য লজ্জা: এরদোগান

যুক্তরাষ্ট্রের ওই ঘটনা গণতন্ত্রের জন্য লজ্জা: এরদোগান

মার্কিন কংগ্রেসে (ক্যাপিটল হিল) ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। যুক্তরাষ্ট্রে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এরদোগান ওই ঘটনাকে ‘গণতন্ত্রের জন্য লজ্জা’ বলে আখ্যা দেন।  খবর এএফপির।  

এরদোগান বলেন, গণতন্ত্রের তথাকথিত সূতিকাগার যুক্তরাষ্ট্রের এ পরিস্থিতিতিতে মানবজাতি ব্যথিত।

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মার্কিন কংগ্রেসে (ক্যাপিটল হিল) ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।  তিনি বুধবার এক বিবৃতিতে বলেছেন, ‘এটি আমাদের জাতির জন্য বড় অসম্মান ও লজ্জার।’ খবর টাইমস অব ইন্ডিয়ার।

আর নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য এটি একটি জঘন্য হামলা।  

সাবেক প্রেসিডেন্ট ওবামা বলেন, ইতিহাস আজকের এই সহিংসতার কথা মনে রাখবে, যেখানে একজন নারীকে গুলি ও হত্যা করা হয়েছে। এই হামলার জন্য ডোনাল্ড ট্রাম্পের উসকানিকে দায়ী করে সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, আইনসঙ্গত নির্বাচনের ফলকে ভিত্তিহীনভাবে মিথ্যা প্রতিপক্ষ দাবিদার একজন দায়িত্বশীল প্রেসিডেন্টের উসকানিতে সংঘটিত এ হামলা আমাদের জন্য বড়ই অসম্মানের এবং জাতির জন্য লজ্জার।  সূত্র: এএফপি ও ডেইলি সাবাহ

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status