ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
মায়ের সঙ্গে গিয়েও কলেজে ভর্তি হতে পারল না নুসরাত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 6 January, 2021, 8:28 PM

মায়ের সঙ্গে গিয়েও কলেজে ভর্তি হতে পারল না নুসরাত

মায়ের সঙ্গে গিয়েও কলেজে ভর্তি হতে পারল না নুসরাত

মায়ের সঙ্গে কলেজে ভর্তি হতে যাচ্ছিলেন নুসরাত জাহান। কিন্তু তার আর কলেজে ভর্তি হওয়া হলো না। ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত হয়েছেন তিনি। বুধবার সকালে আলুটিলার বড়ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন।

নিহত নুসরাত জাহান জেলার মাটিরাঙ্গার ভুঁইয়াপাড়ার এলাকার হারুনুর রশীদের মেয়ে। তিনি কলেজে ভর্তি হওয়ার জন্য মায়ের সঙ্গে মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি আসছিলেন।

ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে ফায়ার সার্ভিস। হাসপাতালে নিয়ে আসার পর নুসরাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।

মাটিরাঙ্গা থানার এসআই মো.জাহাঙ্গীর জানান, বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা হয়ে থাকতে পারে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত থেকে আসা সিএনজির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status