ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
শীতের দুপুরে পাতে রাখুন সবজি খিচুড়ি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 6 January, 2021, 5:37 PM

শীতের দুপুরে পাতে রাখুন সবজি খিচুড়ি

শীতের দুপুরে পাতে রাখুন সবজি খিচুড়ি

শীতে নানা ধরনের সবজিতে ভরপুর বাজার। এসময় সকালের নাস্তায় রুটি, পরোটা বা দুপুরে ভাতের সঙ্গে আমরা সবজি বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি।

তবে শীতের সবজিতে খিচুড়ি রান্না করে খেয়েছেন কি? না খেয়ে থাকলে আজই রান্না করুন এই পদটি। এটি খেতে খুবই সুস্বাদু। রান্না করারও ঝামেলা কম। চলুন তবে জেনে নেয়া যাক শীতের সবজিতে খিচুড়ি রান্নার  রেসিপিটি   

উপকরণ: চাল দুই কাপ, মুগ ডাল আধ কাপ, মসুর ডাল আধ কাপ, গাজর, আলু, ফুলকপি, সবজি আধা কাপ এছাড়া পছন্দ মতো যেকোনো সবজি, পেঁয়াজ কুঁচি আধা কাপ, আদা কুঁচি দুই চা চামচ,হলুদ গুঁড়া আধা চা চামচ, জিরা বাটা এক চা চামচ, রসুন কুঁচি দুই চা চামচ, কাঁচা মরিচ পাঁচ থেকে ছয়টি, তেজপাতা দুই থেকে তিনটি, দারচিনি দুই থেকে তিনটি, এলাচ দুই থেকে তিনটি, লবণ স্বাদ মতো, তেল আধা কাপ,ঘি এক টেবিল চামচ।
 
প্রণালী: প্রথমে মুগ ডাল ভেজে নিন। এবার চাল ও ডাল এক সঙ্গে মিশিয়ে ধুয়ে নিন। পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ ভেজে সব মশলা দিয়ে চাল ও ডাল ঢেলে দিন। চালগুলো হালকা ভেজে সবজি দিয়ে দিন। এখন ৬ থেকে ৭ কাপ পানি দিয়ে ঢেকে দিন। এবার আঁচ বারিয়ে ভালো করে ফুটে উঠলে আভেনের আঁচ কমিয়ে দিন। কিছুক্ষণ দমে রেখে নামানোর  আগে ঘি দিয়ে পরিবেশন করুন মজাদার শীতের সবজি দিয়ে খিচুড়ি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status