ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
দলে ফিরেই সহ অধিনায়ক রোহিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 January, 2021, 5:31 PM

দলে ফিরেই সহ অধিনায়ক রোহিত

দলে ফিরেই সহ অধিনায়ক রোহিত

অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টে জয়ের মাধ্যমে সিরিজে সমতায় ফিরেছে ভারত। এখন বছরের প্রথম টেস্টে দলটির লক্ষ্য এগিয়ে যাওয়া। আজিংকা রাহানের নেতৃত্বে টিম ইন্ডিয়া এখন সেদিকেই তাকিয়ে। রাহানের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন রোহিত শর্মা।

সাদা বলের ক্রিকেটে ভারতের সহ অধিনায়ক হিসেবে নিয়মিত দায়িত্ব পালন করেন রোহিত। টেস্ট ক্রিকেটে বিরাট কোহলি নেতৃত্ব দিলে সহ অধিনায়ক হিসেবে কাজ করেন রাহানে। পিতৃত্বকালীন ছুটি নিয়ে কোহলি এখন দেশে। ফলে রাহানেই সিরিজের বাকি ৩ টেস্টে দলকে নেতৃত্ব দেবেন।

কোহলির অনুপস্থিতিতে বক্সিং ডে টেস্টে যথারীতি অধিনায়ক ছিলেন রাহানে। সহ অধিনায়ক ছিলেন চেতেশ্বর পূজারা। তৃতীয় টেস্টে রোহিত দলে ফেরায় তাকেই সহ অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সময় চোট পান রোহিত। সেজন্য অস্ট্রেলিয়া সফরের শুরু থেকে থাকতে পারেননি তিনি। শেষ দুটো টেস্ট খেলার জন্য তাকে দলে নেয়া হয়েছে। এখন দেখার পালা রোহিতকে জায়গা করে দিতে গিয়ে ওপেনার মায়াঙ্ক আগরওয়াল নাকি মিডল অর্ডারে হনুমা বিহারী, কাকে বাদ দেয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status