থার্টি ফার্স্টে মোটরসাইকেল না পেয়ে এসআইয়ের ছেলের আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 1 January, 2021, 2:47 PM
থার্টি ফার্স্টে মোটরসাইকেল না পেয়ে এসআইয়ের ছেলের আত্মহত্যা
খুলনার খানজাহান আলী থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের ছেলে নাহিদ হাসান সোহাগ (২৬) আত্মহত্যা করেছেন।
নতুন মোটরসাইকেল না পেয়ে অভিমান করে থার্টি ফার্স্ট নাইটে মহানগরীর আড়ংঘাটা থানাধীন তেলিগাতি এলাকার ভাড়া বাড়িতে তিনি আত্মহত্যা করেন।
আরংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জানান, সোহাগ নতুন মোটরসাইকেল চেয়েছিল পরিবারের কাছে। সেটা না পেয়ে আত্মহত্যা করেছে। সোহোগের মরদেহ উদ্ধার করা হচ্ছে। সোহাগের বাবা আনোয়ার হোসেন নগরীর পথের বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।