ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
বিদায় বেলায় অভিবাসন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালেন ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 January, 2021, 12:36 PM
সর্বশেষ আপডেট: Friday, 1 January, 2021, 3:48 PM

বিদায় বেলায় অভিবাসন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালেন ট্রাম্প

বিদায় বেলায় অভিবাসন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালেন ট্রাম্প

বিদায় বেলায় যুক্তরাষ্ট্রে অভিবাসন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সদ্যবিদায়ী ৩১ ডিসেম্বরে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নিষেধাজ্ঞার মেয়াদ চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর ঘোষণায় অনেকটা হতাশ অভিবাসনপ্রত্যাশীরা।

নিষেধাজ্ঞার ফলে গ্রিন কার্ডের আবেদনকারী ও অস্থায়ী বিদেশি শ্রমিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। ট্রাম্প জানান, ‘করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক পরিস্থিতিতে মার্কিন শ্রমিকদের রক্ষায় এই নিষেধাজ্ঞা প্রয়োজন।

গত বছরের এপ্রিল-জুনে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। ৩১ ডিসেম্বর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে হওয়ার কথা ছিল। বিদায়ী ট্রাম্প প্রশাসন অভিবাসন নিয়ে সর্বশেষ এই পদক্ষেপ নিল। বিদেশি শ্রমিকদের ওপর এই নিষেধাজ্ঞার বিরোধিতা করেছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা।

গত (৩ নভেম্বর) ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন জো বাইডেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন ২০ জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। তবে সবকিছু নির্ভর করছে সংবিধান অনুযায়ী ট্রাম্প স্বাভাবিক ক্ষমতা হস্তান্তরের ওপর। তিনি ক্ষমতা গ্রহণের পর এই নিষেধাজ্ঞা তুলে নেবেন কি না, এ নিয়ে উৎকণ্ঠায় অনেকেই।

যদিও ট্রাম্পের অভিবাসন নীতির ব্যাপক সমালোচনা করেছেন বাইডেন। অভিবাসীদের জন্য বাইডেন প্রশাসন কাজ করবে বলেও আশ্বাস দেন এই নবনির্বাচিত প্রেসিডেন্ট। ট্রাম্পের ঘোষিত এসব নিষেধাজ্ঞা দ্রুতই বাতিল করা সম্ভব বলেও মনে করেন তিনি।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status