ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
নতুন বছরে জনগণের সরকার প্রতিষ্ঠার প্রত্যয় ফখরুলের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 1 January, 2021, 12:35 PM

নতুন বছরে জনগণের সরকার প্রতিষ্ঠার প্রত্যয় ফখরুলের

নতুন বছরে জনগণের সরকার প্রতিষ্ঠার প্রত্যয় ফখরুলের

নতুন বছরে জনগণের সরকার প্রতিষ্ঠা করার প্রত্যয় জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামী আলমগীর। শুক্রবার (১ জানুয়ারি) ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, জনগণের বৃহত্তর ঐক্যের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে পরাজিত করতে সক্ষম হবে বিএনপি, নতুন বছরে এই প্রত্যয়।

দমন ও নিপীড়ন করে জনগণের আন্দোলন দমিয়ে রাখা যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে পতন ঘটানো হবে। একই সঙ্গে গণতন্ত্র ও বেগম জিয়াকে মুক্ত করতে সরকারকে বাধ্য করা হবে। আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করে স্বৈরতন্ত্র কায়েম করেছে।

অন্যদিকে প্রতিষ্ঠাবার্ষিকীতে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ও সংসদ প্রতিষ্ঠা করার শপথ নিয়েছে ছাত্রদল।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status