ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুদি দোকান থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 31 December, 2020, 7:44 PM

মুদি দোকান থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার

মুদি দোকান থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার

বগুড়ার শিবগঞ্জের পল্লীতে এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলো- উপজেলার চককানু গ্রামের খাইরুল ইসলামের ছেলে মোর্শেদুল ইসলাম (২০) ও একই গ্রামের শাকিরুল ইসলামের ছেলে জিয়াউর রহমান (১৫)।

পুলিশ ও মামলা সূত্রে জানায়, বুধবার (৩০ ডিসেম্বর) রাত ৯টার দিকে ভূক্তভোগী মুদি দোকান থেকে বাড়িতে যাওয়ার সময় একই গ্রামের আক্কাস আলীর বখাটে ছেলে বাবু প্রামাণিকসহ (২৩) আরও দুইজন তাকে ধর্ষণ করে। বিষয়টি পরিবারের লোকজনকে জানলে রাতেই বখাটে বাবু পালানোর সময় তাকে আটক করা হয়। পরে বাবুর পরিবারের লোকজন তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে দুইজনকে আটক করে।

শিবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, ধর্ষণের অভিযোগে মামলা নেওয়া হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ১নং আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পাদনায় : খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status