ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোসলখানায় ঝুলছিলো গৃহবধূর লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 31 December, 2020, 2:44 PM

গোসলখানায় ঝুলছিলো গৃহবধূর লাশ

গোসলখানায় ঝুলছিলো গৃহবধূর লাশ

মুন্সীগঞ্জ সদর উপজেলার মাকহাটী গ্রাম থেকে রিয়া আক্তার নামে ২৩ বছর বয়সী এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শ্বশুরবাড়ির গোসলখানা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিয়া উকই উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটী গ্রামের মো. নাজমুল হোসেনের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নাজমুলের সঙ্গে চার বছর আগে বিয়ে হয় রিয়ার। তার স্বামী দক্ষিণ আফ্রিকা প্রবাসী। চার মাস আগে বিদেশ থেকে বাংলাদেশে আসেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status