|
হামলার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি ড. আতিক মুজাহিদ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() হামলার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি ড. আতিক মুজাহিদ গতকাল ৩১ জুলাই শুক্রবার রাত ১০টার দিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দলের আহত নেতা-কর্মীদের দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। ড. আতিক মুজাহিদ অভিযোগ করে আরও বলেন, 'গত বুধবার হবিগঞ্জে জুলাই পদযাত্রায় এক ‘জুলাই যোদ্ধার’ চোখ উপড়ে ফেলার ঘটনার প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে ফেরার পথে দলের এক সদস্যের ওপর হামলা চালানো হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলায় শান্তিপূর্ণ মিছিল বের করলে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতা-কর্মীরা হামলা চালায় বলে তিনি দাবি করেন'। তিনি বলেন, হামলায় এনসিপির অন্তত ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলাকারীদের আইন অনুযায়ী বিচারের আওতায় আনা হবে। এ সময় কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়াসহ এনসিপি ও জামায়াতের জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
