ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩
রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল
প্রকাশ: Saturday, 1 August, 2026, 2:13 PM

রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন

রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা ভূমি জরিপকারক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আব্দুল ওয়াকেয়াকে সভাপতি ও শাহাদাত হোসেন মিলনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাণীশংকৈল শহরের একটি অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় সদস্যদের সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ১২ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে ফশিউর রহমান ও আনছারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির, অর্থ সম্পাদক শামসুল হক এবং প্রচার সম্পাদক সোহেল রানার নাম ঘোষণা করা হয়।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আমজাদ হোসেন, জয়নাল আবেদীন, রোকনুজ্জামান রোকন, তোয়াফ হোসেন ও গোলাম রব্বানী।

সভায় আহ্বায়ক কমিটির সদস্যরা বলেন, ভূমি জরিপকারকদের পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধি, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সংগঠনের সকল সদস্যের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রেখে পেশাগত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status