ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
বিশ্বে একদিনে ৯ হাজারের বেশি মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 December, 2020, 3:13 PM

বিশ্বে একদিনে ৯ হাজারের বেশি মৃত্যু

বিশ্বে একদিনে ৯ হাজারের বেশি মৃত্যু

বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় চার লাখ ৮৭ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ৯ হাজার ১৫১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১৭ লাখ ৮২ হাজার ৬৯৫জন। আক্রান্ত হয়েছেন ৮ কোটি ১৭ লাখ ২৩ হাজার ৭৮৬ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ কোটি ৭৮ লাখ ৬০ হাজারের বেশি।

একদিনে এক হাজার ৯৬৬ জনের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটি এখনো করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে তিন লাখ ৪১ হাজারের বেশি প্রাণ গেল। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হার। মোট ১ কোটি ৯৫ লাখের বেশি সংক্রমিত।

গত ২৪ ঘণ্টায় ৪৯৫ জনের মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৯১ হাজার ছাড়িয়েছে। নতুন ২২ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ৭৫ লাখ ৬ হাজার ছাড়িয়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে করোনার প্রকোপ কমছেই না।

রাশিয়ায় গত একদিনে মারা গেছে ৪৮৭ জন। এ নিয়ে দেশটিতে ৫৫ হাজার ২৬৫ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল ২৭ হাজারের বেশি। মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখ ৭৮ হাজারে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

     
 সম্পাদনায়: তাহের রাব্বী   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status