ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
রাতে উলভারহ্যাম্পটনের মুখোমুখি ম্যানইউ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 December, 2020, 3:16 PM

রাতে উলভারহ্যাম্পটনের মুখোমুখি ম্যানইউ

রাতে উলভারহ্যাম্পটনের মুখোমুখি ম্যানইউ

চলতি বছরে শেষবারের মতো মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে তাদের প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

ইপিএলে শেষ ৮ ম্যাচের ৬টি জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। যার প্রভাবটাও পয়েন্ট টেবিলের স্পষ্ট। ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সোলশায়ারের দল আছে টেবিলের চতুর্থ স্থানে। এই ম্যাচে জিতলে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে বছর শেষের সুযোগ রেড ডেভিলদের, যা নিশ্চয়ই হারাতে চাইবে না রাশফোর্ড-ফার্নান্দেজরা। দলে ইনজুরি সমস্যা নেই বললেই চলে। ভিক্টর লিন্ডেলফ চোট পেলেও ফিরতে প্রস্তুত অ্যারন ওয়ান বিসাকা।

গত কয়েক ম্যাচের পারফরম্যান্সে শুরুর একাদশে দেখা যেতে পারে এডিনসন কাভানিকে। অন্যদিকে উলভস কোচের জন্য নেই কোনো সুখবর। ইনজুরি তালিকায় যুক্ত হয়েছেন লিয়ান্ডার এবং উইলি। ওল্ড ট্রাফোর্ডে ৪০ বছরে কোনো জয় পায়নি উওলভস। যদিও ২০১৮ সালে প্রিমিয়ার লিগে প্রোমোশনের পর চারবারে ইউনাইটেডের বিপক্ষে হারের অভিজ্ঞতা হয়নি নুনো এস্পিরিতোর দল।
 
সম্পাদনায়: তাহের রাব্বী   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status