ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
এইবারের বিপক্ষে মেসিকে পাচ্ছে না বার্সা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 December, 2020, 3:09 PM

এইবারের বিপক্ষে মেসিকে পাচ্ছে না বার্সা

এইবারের বিপক্ষে মেসিকে পাচ্ছে না বার্সা

পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এইবারের মুখোমুখি হবে বার্সেলোনা। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারছেন না বার্সা তারকা লিওনেল মেসি। ক্যাম্প নু তে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায়।

মৌসুমের শুরুটা ভাল হয়নি বার্সেলোনার। যদিও সবশেষ তিন ম্যাচে দুই জয় আর এক ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে আসে রোনাল্ড কোম্যান শিষ্যরা। প্রতিপক্ষ এইবার ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭তম স্থানে দলটি।

সমীকরণ বলছে, এইবারকে হারাতে পারলেই তিনে উঠে যাবে কাতালানরা। কাগজে কলমে কিংবা পরিসংখ্যানে এইবারের চেয়ে অনেকটাই এগিয়ে বার্সোলোনা। দু'দলের ১২ বারের লড়াইয়ে বার্সার বিপক্ষে কোনো জয়ের মুখ দেখেনি এইবার।

এদিকে, কাতালান শিবিরে ইনজুরির কালো মেঘ ভর করেছে। গোড়ালির ইনজুরির জন্য এই ম্যাচে খেলতে পারছেন না লিওনেল মেসি। জেরার্ড পিকে, আনসু ফাতি ও সার্জি রবার্তোরাও রয়েছেন সেই তালিকায়। তারপরও আক্রমণভাগে গ্রিজম্যান-ডেম্বেলের ওপর আস্থা রেখেছেন রোনাল্ড কোম্যান।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status