এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রীপরিস্থিতি অনুকূলে থাকলে আগামী জুলাই-আগস্টে এইচএসসি পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া আগামী বছরের জুন নাগাদ এসএসসি পরীক্ষা নেয়া হতে পারেও বলে জানান তিনি।মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পাঠ্যপুস্তক উৎসব-২০২১ সংক্রান্ত এক অনলাইন ব্রিফিংয়ে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।ডা. দীপু মনি বলেন, ২০২০ সালের এইচএসসির পরীক্ষার ফলাফল শিগগিরই দেয়া হবে। এ বিষয়ে অধ্যাদেশ জারি সময়ের অপেক্ষা মাত্র।শিক্ষামন্ত্রী আরো বলেন, ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ১২ দিনে বই বিতরণ করা হবে। সম্পাদনায়: তাহের রাব্বী
এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী