মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোকে ক্ষতিগ্রস্ত করেছেন ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 December, 2020, 2:50 PM
মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোকে ক্ষতিগ্রস্ত করেছেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর ব্যাপক ক্ষতি করেছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (২৮ ডিসেম্বর) জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক বিষয়ে কর্মসহযোগীদের ব্রিফিং গ্রহণ করেছেন জো বাইডেন।
ব্রিফিং গ্রহণের পর দেওয়া বক্তৃতায় বাইডেন অভিযোগ করে বলেন, ক্ষমতা হস্তান্তরের জন্য প্রয়োজনীয় তথ্য ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তাদের দেওয়া হচ্ছে না।
জো বাইডেন আরো বলেন, ডিপার্টমেন্ট অব ডিফেন্স এবং বাজেট ব্যবস্থাপনা অফিস তাকে নানাভাবে বাধাগ্রস্ত করছে। এছাড়া ক্ষমতা থেকে বিদায় নেওয়ার অপেক্ষায় থাকা প্রশাসন থেকে সব ধরনের তথ্য দেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। বিষয়টি দায়িত্বজ্ঞানহীন বলেও তিনি উল্লেখ করেন।
এই মুহূর্তে সারা বিশ্ব সম্পর্কে, যুক্তরাষ্ট্রের শত্রুদের সম্পর্কে পরিষ্কার তথ্য পাওয়া প্রয়োজন বলে জো বাইডেন উল্লেখ করেন।