ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
গুলশানে ট্রাকের ধাক্কায় মুরগি ব্যবসায়ী নিহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 December, 2020, 1:05 PM

গুলশানে ট্রাকের ধাক্কায় মুরগি ব্যবসায়ী নিহত

গুলশানে ট্রাকের ধাক্কায় মুরগি ব্যবসায়ী নিহত

রাজধানীর গুলশান বারিধারা এলাকায় ট্রাকের ধাক্কায় মজনু মিয়া (৪৫) নামের এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। মজনু মিয়ার গ্রামের বাড়ি শেরপুর সদর উপজেলায়। তার বাবার নাম সালু মিয়া।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ ভোরে শেরপুর থেকে মুরগি নিয়ে ঢাকায় আসেন মজনু মিয়া। মুরগি নিয়ে ভ্যানযোগে উত্তর বাড্ডা থেকে গুলশান যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এসআই মিরাজ আরও বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ট্রাক ও ট্রাকচালককে আটক করা সম্ভব হয়নি।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status