ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
দেশের বাজারে ট্রিপল ক্যামেরা ও ৬০০০ এমএএইচ ব্যাটারির পোকো এম৩
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 December, 2020, 12:57 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 29 December, 2020, 1:01 PM

দেশের বাজারে ট্রিপল ক্যামেরা ও ৬০০০ এমএএইচ ব্যাটারির পোকো এম৩

দেশের বাজারে ট্রিপল ক্যামেরা ও ৬০০০ এমএএইচ ব্যাটারির পোকো এম৩

বাংলাদেশের বাজারে ‘পোকো এম৩’ মডেলের নতুন স্মার্টফোন নিয়ে এসেছে পোকো। ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ ও শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারির ফুল এইচডিপ্লাস ডিসপ্লের হ্যান্ডসেটটি আজ (মঙ্গলবার) দেশের বাজারে  উন্মোচন করেছে পোকো।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘ব্যবহারকারীদের জন্য পোকো এম৩ সত্যিকারার্থে অনন্য অভিজ্ঞতার নাম, দীর্ঘ ব্যাকআপ পেতে এতে অন্যতম শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আমরা পরিবর্তনশীল প্রযুক্তিগুলো সবসময় গ্রাহকদের হাতে তুলে দেয়ার চেষ্টা অব্যাহত রেখেছি। পোকো ব্র্যান্ডের ফিলোসফি হচ্ছে, ‘আপনার যা কিছু প্রযোজন সেটাই, এমন কিছু নেই যা অপ্রয়োজনীয়’ সেই প্রযোজনগুলোই আমরা মেটাতে উদ্ভাবনী প্রযুক্তিতে জোর দিচ্ছি।’



ফোনটিতে রয়েছে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডিপ্লাস ডটড্রপ ডিসপ্লে। যার রেজ্যুলেশন ২৩৪০ বাই ১০৮০ পিক্সেল, সঙ্গে রয়েছে ইমপ্রেসিভ ১৫০০:১ কনট্রাস রেশিও এবং ১৯.৫:৯ অ্যাসপেক্ট রেশিও। যেকোনো স্ক্র্যাচ থেকে ডিসপ্লেকে সুরক্ষা দিতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রযুক্তি। পিছনে রয়েছে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট টেক্সাচরড। আনলক করতে ডিভাইসটির সাইডে ফিঙ্গরপ্রিন্ট সেন্সর দেয়া হয়েছে।

ডিভাইসটিতে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরাসহ রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। সেই সঙ্গে চমৎকার সেলফি নিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ডিভাইসটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬২ চিপসেটের সঙ্গে রয়েছে অ্যাড্রেনো ৬১০ জিপিইউ। এর ১১ ন্যানোমিটার প্রসেসরে উচ্চগতির পারফরম্যান্স নিশ্চিত করবে। ফোনটি খুবই কম গরম হয় এবং কম ব্যাটারি শক্তি খরচ করে।

৬০০০ এমএএইচ ব্যাটারির ফোনটি সম্পূর্ণ চার্জে আপনাকে নিশ্চয়তা দেয় সর্বোচ্চ ব্রাউজিং, সংযোগ, সারাদিন স্ট্রিমিং করার। সাধারণ ব্যবহারে পাঁচ দিন, মাঝারি মানের ব্যবহারে তিন দিন আর সর্বোচ্চ ব্যবহারেও নিশ্চিন্তে দেড় দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা, নতুন ইন্টারফেস এমআইইউআই এর ব্যাটারি সেভিংস মোড ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। বক্সে ২২.৫ ওয়াটের একটি চার্জার থাকছে। ফোনটি রিভার্স ওয়্যার চার্জিংও সাপোর্ট করে।

পোকো এম৩ তিনটি কালার ভ্যারিয়েন্টে আসছে- পোকো ইয়োলো, কুল ব্লু এবং পাওয়ার ব্ল্যাক। ফোনটি ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম এবং ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম সংস্করণে অচিরেই দেশের বাজারে পাওয়া যাবে। দাম যথাক্রমে ১৪,৯৯৯ টাকা ও ১৬,৪৯৯ টাকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status