ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশে হাসপাতাল নির্মাণের প্রস্তাব তুরস্কের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 2:54 PM

বাংলাদেশে হাসপাতাল নির্মাণের প্রস্তাব তুরস্কের

বাংলাদেশে হাসপাতাল নির্মাণের প্রস্তাব তুরস্কের

অচিরেই তুরস্কের আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ঢাকায় কামাল আতাতুর্কের ভাস্কর্য উন্মোচন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুৎ কাভাসোগ্লু। দেড় ঘণ্টাব্যপী বৈঠকে তারা বাংলাদেশ-তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুই মন্ত্রী বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আওতায় আগামীতে অনেক কাজ করবে দুই দেশ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রতিরক্ষা খাতে বিনিয়োগের আগ্রহ দেখান। রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া বাংলাদেশে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রস্তাব দিয়েছে তুরস্ক।

এর আগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসৌলু। সকাল সাড়ে ৯টায় জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পৌঁছান তিনি। ঘুরে ঘুরে দেখেন বঙ্গবন্ধু ভবন। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেভলুৎ কাভুসৌলু।

এছাড়া, পরিদর্শন বইতে নিজের মন্তব্য লেখেন তিনি। তার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় তুর্কি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status