ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকার বাইরে হচ্ছে ৪টি আন্তঃজেলা বাস টার্মিনাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 2:46 PM

ঢাকার বাইরে হচ্ছে ৪টি আন্তঃজেলা বাস টার্মিনাল

ঢাকার বাইরে হচ্ছে ৪টি আন্তঃজেলা বাস টার্মিনাল

ঢাকার বাইরে বিরুলিয়া, হেমায়েতপুর, কাঁচপুর, কেরানীগঞ্জ এই স্থানগুলোতে আন্তঃজেলা বাস টার্মিনাল করার কথা ভাবছে সিটি করপোরেশন।

রাজধানীর সড়কে যানজট কমিয়ে জনস্বস্তি ফেরাতেই এমন উদ্যোগ নিচ্ছে সিটি কর্পোরেশন। বিরুলিয়ার বাটুলিয়া, হেমায়েতপুরের জাদুরচর, কেরানীগঞ্জের টেগোরিয়া ও কাঁচপুর, এই ৪টি স্থানকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে বলে জানান ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন শেষে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকায় আন্তঃজেলা কোন বাস প্রবেশ করতে দেয়া হবে না। আর মহাখালী গাবতলী সায়েদাবাদ এই তিনটি টার্মিনালে থাকবে সিটি বাস।

আগামী বছরই এ কাজের মূল পরিকল্পনায় হাত দেয়া হবে বলে জানান নগরপিতারা।

এছাড়াও আগামী ১ এপ্রিল থেকে চালু হতে যাওয়া কেরানীগঞ্জের ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত বাস সার্ভিস এর রুট পরিদর্শন করেন মেয়ররা।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status