ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩
ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেফতার
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Saturday, 18 July, 2026, 1:14 PM

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেফতার

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০৩টি ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি সোনাহাট স্থলবন্দর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম মর্জিনা আক্তার (৪০), যিনি ‘গেন্দি’ নামে পরিচিত। তিনি উপজেলার সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের আতোয়ার হোসেনের মেয়ে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে সোনাহাট স্থলবন্দর এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় মর্জিনার কাছ থেকে ১০৩টি ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ১৬ হাজার ২৯০ টাকা উদ্ধার করা হয়। জব্দ করা আলামতের আনুমানিক মূল্য ৫৬ হাজার ২৯০ টাকা।

পুলিশের ভাষ্য, সোনাহাট স্থলবন্দর এলাকায় দীর্ঘদিন ধরে পোলট্রি মুরগির দোকানের আড়ালে ইয়াবা ও গাঁজার ব্যবসা চালিয়ে আসছিলেন মর্জিনা। বিশেষ করে দেশের বিভিন্ন এলাকা থেকে পণ্য পরিবহনে আসা ট্রাকচালক ও পরিবহনশ্রমিকদের কাছে নিয়মিত মাদক বিক্রি করতেন তিনি। এর আগে একাধিকবার তাঁকে গ্রেপ্তারের চেষ্টা হলেও তিনি কৌশলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে যান।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে অভিযুক্তকে থানাহাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status