|
চট্টগ্রামে ট্রাকের পাটাতনের গোপন চেম্বারে ৩ লাখ ২০ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার
মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম
|
![]() চট্টগ্রামে ট্রাকের পাটাতনের গোপন চেম্বারে ৩ লাখ ২০ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার বুধবার (২১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপপুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে একটি ট্রাক চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকা হয়ে সাগরিকার দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ডবলমুরিং থানার মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীত পাশে চেকপোস্ট বসান ডিবি সদস্যরা। রাত সোয়া ২টার দিকে ট্রাকটি সেখানে পৌঁছালে সেটি আটক করা হয়। এ সময় চালক রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। ডিবির উপপুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি একটি গোপন চেম্বারে ইয়াবা লুকিয়ে রাখার কথা জানান চালক। পরে তাঁর দেখানো স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের নিজ হাতে বের করে দেওয়া ওই চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। জব্দ করা ট্রাকটির নিবন্ধন নম্বর যশোর-ট-১১-২৫৬৩। গ্রেপ্তার রুহুল আমিন পাবনা জেলার আতাইকুলা থানার আতাইকুলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধর্মগ্রাম খন্দকার বাড়ির মৃত সোহরাব আলীর ছেলে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
সপ্তাহে ৪০ প্রেমের প্রস্তাব ডি এ তায়েবের, জয়ের কতটি?
সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: চিকিৎসকের পোস্টে তুমুল সমালোচনা
সাপ্তাহিক খবর পত্রিকার সম্পাদক হাবিবুল্লাহ বাহার -এর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
কেনা জমিতে মরদেহ সৎকার করে দখলের চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন
