ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মিল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্যামপুরে হরতাল চলছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 1:31 PM

মিল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্যামপুরে হরতাল চলছে

মিল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্যামপুরে হরতাল চলছে

মিল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আধা বেলার হরতাল পালন করছে রংপুরের শ্যামপুর চিনিকলের শ্রমিকেরা। বুধবার (২৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শ্যামপুর বন্দর এলাকায় চলছে হরতাল।

হরতালকারীরা বলছেন, মিল বন্ধের সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসা পর্যন্ত আন্দোলন চলবে। তাদের অভিযোগ, সরকারের এমন সিদ্ধান্তের ফলে চিনিকলে কর্মরত ৮শ শ্রমিক ও তাদের পরিবার চরম অনিশ্চয়তায় পড়েছে। একই কারণে হাজার হাজার আখ চাষি বিপাকে পড়েছেন।

হরতাল চলাকালে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। এতে বাধা দিলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধস্তাধস্তি হয়। পরে বাধা উপেক্ষা করেই আবারো মিছিল করেন শ্রমিকরা।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতে যাতে বিঘ্ন না ঘটে, আমরা সেদিকে লক্ষ্য রেখে বলেছি, শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করতে।

গত ২২ ডিসেম্বর এই আধাবেলা হরতালের ডাক দিয়েছে রংপুরের শ্যামপুর চিনিকলের শ্রমিক-কর্মকর্তা-কর্মচারী ও আখচাষিরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status