ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে টোকিওতে সেমিনার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 12:56 PM

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে টোকিওতে সেমিনার

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে টোকিওতে সেমিনার

জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বাংলাদেশের সঙ্গে জাপানের বাণিজ্য, বিনিয়োগ ও মানব সম্পদ উন্নয়ক বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জাপানের ইয়োকোমাহা শহরের পোর্ট মেমোরিয়াল হলে শতাধিক জাপানি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কর্মী প্রেরণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ। তিনি উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ও বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন প্রণোদনার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত জাপানি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে তথ্য-প্রযুক্তি, পোশাক শিল্প, চামড়াসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান। রাষ্ট্রদূত বাংলাদেশের বিভিন্ন বৃহৎ প্রকল্পে জাপানের সংশ্লিষ্টতার কথা তুলে ধরেন এবং নানাবিধ সহযোগিতার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত বলেন, জনশক্তি খাতে বাংলাদেশ বিপুল সম্ভাবনাময়। সরকারের সঠিক পদক্ষেপ ও ব্যবস্থাপনায় দেশের জনসংখ্যা আজ জনসম্পদে রূপ নিয়েছে। জাপানে সৃষ্ট জনশক্তির চাহিদা মেটাতে বাংলাদেশকে স্বল্প দক্ষ ও দক্ষ লোকবলের অন্যতম উৎস হিসেবে আখ্যায়িত করেন রাষ্ট্রদূত। তিনি জাপানের জনশক্তি নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের অনুরোধ করেন।

পরবর্তী অংশে ইয়োকোমাহা সিটি অফিসের নির্বাহী পরিচালক হিরোইউকি ওকামোতো বক্তব্য দেন। এছাড়া বাংলাদেশে জাপানি বিনিয়োগের চিত্র তুলে ধরেন জাপান ইন্টারন্যাশনাল কোপারেশন এজেন্সির (জাইকা) পরিচালক আকিতো তাকাহাসি। বাংলাদেশে বিনিয়োগের সুবিধা নিয়ে উপস্থাপনা করেন দূতাবাসের বাণিজ্যিক কাউন্সেলর ড. আরিফুল হক, বাংলাদেশের মানব সম্পদ উন্নয়ন নিয়ে আলোচনা করেন দূতাবাসের শ্রম কাউন্সেলর জাকির হোসেন।

এছাড়া টেকনিক্যাল ইন্টার্ন প্রোগ্রামে বাংলাদেশের দক্ষ লোকবল বিষয়ে আলোচনা করেন আই এম জাপান নামের প্রতিষ্ঠানের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর কাজুও সুবোতা এবং মাচিদা হাসপাতালের চিফ ডিরেক্টর কেইসুকে ইরাকো।

জাইকা ও জাপান এক্সটারনাল ট্রেড অরগানাইজেশন (জেট্রো), ইয়োকোমাহা নগর কর্তৃপক্ষ, আই এম জাপান এবং ইউনিডো-আইটিপিও টোকিও সেমিনার আয়োজনে সহযোগিতা করে।

সম্পাদনায়: খালেদ সুজন


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status